২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুডি’স রেটিংয়ে সিটি ব্যাংক ‘বি-১’

আন্তর্জাতিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান মুডি’স ইনভেস্টর সার্ভিস বাংলাদেশের সিটি ব্যাংকের মূল্যায়নে ‘নেতিবাচক’ থেকে পরিবর্তন করে ‘স্থিতিশীল’ করেছে এবং বি-১ রেটিং নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 08:06 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

মঙ্গলবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতার প্রভাবসহ ব্যাংকের শক্তি এবং চ্যালেঞ্জ বিবেচনা করে এই রেটিং দেওয়া হয়।

“বাংলাদেশ সরকারের নেওয়া শক্তিশালী সিদ্ধান্তগুলোর কারণেই আজ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের বোঝা লাঘব হয়েছে আর ব্যাংকের সম্পদের গুণগত মানের অবনমন সীমিত হয়েছে। এই সব কিছূর কারণে সিটি ব্যাংকের দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে পরিবর্তন করে ‘স্থিতিশীল’ হয়েছে।”

সিটি ব্যাংকের পরিমিত সম্পদের গুণমান, গড় মূলধন অবস্থান এবং পরিমিত মুনাফার ভিত্তিতেই তা মুডি’স ইনভেস্টর সার্ভিস থেকে বি-১ রেটিং পেয়েছে বলে উল্লেখ করা হয়।

“সিটি ব্যাংকের বি-১ রেটিং বোঝাচ্ছে যে সিটি ব্যাংকের নিট সুদের মার্জিন ভাল, মূলধন অনুপাত পর্যাপ্ত। পাশাপাশি সিটি ব্যাংকের বি-১ রেটিং থেকে বোঝা যায়, তারা এসএমই, রিটেইল ব্যাংকিং ও করপোরেট ক্লায়েন্টদের সম্পদের ঝুঁকি মোকাবেলায় দক্ষ।”