২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে রবি, দুবাইয়ে সোমবার থেকে বিমানের ফ্লাইট

করোনাভাইরাস মহামারীতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ঢাকা থেকে আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2021, 12:21 AM

Updated : 02 Aug 2022, 06:25 PM

শনিবার রাতে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। 

ঢাকা থেকে আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা থেকে দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহামারীর কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার মধ্যে গত মার্চের মাঝামাঝিতে এ দুই রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে।

মদিনা, কুয়েত, কাঠমান্ডু ফ্লাইট চালু করছে বিমান  

যাত্রীরা এখন থেকেই এ দুটি রুটের টিকেট কিনতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই দফায় আমিরাতের এ দুটি রুটে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও পিছু হটতে হয়েছিল বিমানকে।  

বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল করে আকাশপথে যোগাযোগ শুরু হওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সম্প্রতি ধীরে ধীরে সচল হচ্ছে।