২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএকে সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিরাজ

বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2021, 11:02 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন রাজধানীতে সোনারগাঁও হোটেলে আরএকে সিরামিকসের সঙ্গে মিরাজের চুক্তি হয়েছে।

এতে বলা হয়, “মিরাজ নতুন প্রজন্মের সম্ভাবনাময় খেলোয়াড়। আরএকে সিরামিকস দেশের এমন সব সম্ভাবনার সাথে নিজেদের যুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

চুক্তি সই অনুষ্ঠানে ক্রিকেটার মিরাজ, আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান, সিওও ও সিএফও সাধন কুমার দেসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে মিরাজ বলেন, “আরএকে সিরামিকসের সাথে আমার নতুন এক ইনিংস শুরু। আমি বিশ্বাস করি আমাদের এই পার্টনারশিপ অনেক দূর যাবে।”

তার কথার সূত্র ধরে আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক যোগ করেন, “বাংলাদেশের সম্ভাবনাময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সাথে পেয়ে আমরা গর্বিত। আমরা একসাথে সিরামিকস জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করবো।”  

আরএকে সিরামিকস বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত টাইলস ও স্যানিটারি সামগ্রী প্রস্তুত এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান।

বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশে কোম্পানিটির কার্যক্রম রয়েছে।