২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় চালান ব্যবস্থায় যুক্ত হল ডাচ্-বাংলা ব্যাংক

স্বয়ংক্রিয় চালান ব্যবস্থার মাধ্যমে সরকারি রাজস্ব পরিশোধ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ্‌বাংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2021, 07:53 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

সোমবার চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস ও বাজেট বিভাগের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসাইন এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাচ্-বাংলা।

চুক্তির ফলে ডাচ্-বাংলা ব্যাংকের যে কোনো শাখা থেকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে সরকারি কোষাগারে সহজেই রাজস্ব পরিশোধ করা যাবে। এছাড়া ব্যাংকের নেক্সাস গেটওয়ের মাধ্যমেও সেবাটি পাওয়া যাবে।