২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংক ও বাংলা ট্র্যাক চুক্তি

সিটি ব্যাংক সম্প্রতি বাংলা ট্র্যাক গ্রুপের সহপ্রতিষ্ঠান বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ লিমিটেডের সঙ্গে ইন্টারেস্ট রেট সোয়াপ- আইআরএস চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2021, 01:25 AM

Updated : 02 Aug 2022, 06:19 PM

এই চুক্তি মার্কিন ডলারের ইন্টারেস্ট রেট পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণে রাখবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটি ব্যাংক।

বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১ এর নেওয়া ২১ দশমিক ৪৩ মিলিয়ন ডলার ঋণের ওপর দেওয়া সুদহার বিষয়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

আইআরএস হল- একটি ওভার দ্য কাউন্টার-ওটিসি ডেরিভেটিভ চুক্তি, যেখানে দুটি পক্ষ একটি নির্ধারিত সময়ে নির্দিষ্ট ‘নোশন’ হিসাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট (স্থির এবং ফ্লোটিং) অদলবদল করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক আইআরএসের মত একটি প্রতিষ্ঠিত ডেরিভেটিভ মাধ্যমে প্রবেশ করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক দেশের মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সবসময়ই গ্রাহকদের কাস্টমাইজড সমাধান প্রদান  করে আসছে। 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং বাংলা ট্র্যাকের গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম চুক্তিতে সই করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।