মিনিস্টার গ্রুপের ‘ঈদ সালামি’ জিতলেন ডেমরার বাবুল
ঈদুল আজহা উপলক্ষে মিনিস্টার গ্রুপের দেওয়া ঈদ সালামি অফার হিসেবে একটি ফ্রিজ কিনে দুটি ফ্রিজ জিতেছেন ডেমরার মো. বাবুল মিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিনিস্টার গ্রুপ জানায়, বাবুল মিয়া মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডেমরা শোরুম থেকে এম-৩৫৫ মডেলের একটি ফ্রিজ কিনে ঈদ সালামি অফারের প্রথম বিজয়ী হয়েছেন। তিনি ২০০ শতাংশ অর্থাৎ আরও দুইটি সমমূল্যের ফ্রিজ উপহার পেয়েছেন।
সোমবার তার হাতে উপহারগুলো তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের কর্মকর্তার বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উচ্ছ্বসিত বাবুল মিয়া বলেন, “ভাবতেও পারি নাই এই রকম উপহার পাব, অনেক খুশী হইছি। মিনিস্টার থেকে আমি সব সময়ই কেনাকাটা করি। উনাদের অনেক অফার দেখি, এই প্রথম পাইলাম। খুব ভালো লাগছে।”
ঈদের এই অফার অনলাইন কেনাকাটায় এবং দেশব্যাপী শোরুমগুলোতে এখনও চলমান রয়েছে। এতে ২০০ শতাংশ পর্যন্ত ফ্রি ডিসকাউন্ট অফারসহ মিনিস্টারের প্রতিটি পণ্য ক্রয় করে সর্বোচ্চ নগদ ১ লাখ টাকা জেতার সুযোগ দেওয়া রয়েছে।
এছাড়া প্রতিটি পণ্য ক্রয়ে নিশ্চিত পুরস্কারও রয়েছে।
