শাহ্ সিমেন্ট কিনে গাড়ি পেলেন লালবাগের মোস্তফা
শাহ্ সিমেন্ট কিনে গাড়ি উপহার পেয়েছেন ঢাকার লালবাগের একটি স্কুলের প্রধান শিক্ষক মো. হাসান গোলাম মোস্তফা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ।
আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড শাহ্ সিমেন্ট ২০২০ সালে হাউজফুল অফার ঘোষণা করে। এই অফারে সিমেন্ট কিনে গাড়িসহ আরও আকর্ষণীয় উপহার দেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে এ বছরও শাহ্ সিমেন্ট হাউজফুল অফার ২০২০ এর সমাপনী অনুষ্ঠান কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত পরিবেশে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাউজফুল অফারের মেগা পুরস্কার বিজয়ী লালবাগের ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান গোলাম মোস্তফার হাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়ি হস্তান্তর করেন আবুল খায়ের গ্রুপের ডাইরেক্টর ব্র্যান্ড মার্কেটিং নওশাদ চৌধুরী।
অনুষ্ঠানে শাহ্ সিমেন্টের পক্ষ থেকে মেগা পুরস্কার গাড়ি বিজয়ী ও সারাদেশের বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
