লংকা বাংলা সিকিউরিটিজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড চুক্তি
বিনিয়োগকারীদের ‘অর্থ কালেকশন ও রিকনসিলেসন’ প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার লক্ষ্যে লংকা বাংলা সিকিউরিটিজ- এলবিএসএল ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সমঝোতা চুক্তি সই করেছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এলবিএসএলকে একটি 'ভার্চুয়াল একাউন্ট ফর কালেকশন' সল্যুশন প্রদান করে যেখানে প্রতিটি বিনিয়োগকারীর একটি স্বতন্ত্র ভার্চুয়াল অ্যাকাউন্ট থাকবে।
এই একাউন্টের মাধ্যমে বিনিয়োগকারীরা বিইএফটিএন, আরটিজিএস, আইবিএফটি (এনপিএসবি) এর মত ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্বিঘ্নে তাদের নিজ নিজ ব্যাংকের অনলাইন পোর্টাল থেকে এলবিএসএল এ পেমেন্ট করতে পারবেন।
প্রয়োজনে বিনিয়োগকারীরা বিভিন্ন এটিএম বুথে অবস্থিত রিয়েল টাইম ক্যাশ রিসাইক্লার মেশিনের (সিআরএম) মাধ্যমে নগদে অথবা তাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে চেক মারফতও পেমেন্ট করতে পারবেন।
লংকা বাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা বলেন, “লংকা বাংলা সিকিউরিটিজ দেশের মূলধনী বাজারে অগ্রদূত ও বিভিন্ন উদ্ভাবনী ও সহায়ক প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে প্রথম সারিতে অবস্থানরতদের মধ্যে অন্যতম। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহকদের প্রয়োজন মেটানো ও বিনিয়োগকারীদের একটি ভালো অভিজ্ঞতা প্রদান।
স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠানসগুলোর প্রধান আলমগীর মোর্শেদ বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে ব্যাংকিং উদ্ভাবনের অগ্রদূত যার মধ্যে দেশে প্রথম ক্রেডিট কার্ড প্রবর্তন থেকে শুরু করে প্রথম লেটার অব ক্রেডিট ইস্যু এবং এরই ধারাবাহিকতায় ভার্চুয়াল অ্যাকাউন্ট ও এইচটুএইচ-এর সমন্বয়ে গড়া আমাদের সমাধানগুলো ব্রোকারেজ হাউজ, আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য কালেকশন প্রক্রিয়ার ডিজিটাইজেশন ও স্বয়ংক্রিয় রিকনসিলেসনের পথ সুগম করেছে।
“লংকা বাংলা সিকিউরিটিজ-এর সাথে অংশীদার হতে পেরে আমরা গর্বিত যাঁরা কিনা নিজেদের কালেকশন প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধিতে অটোমেশন প্রবর্তনের ক্ষেত্রে মূলধনী বাজার শ্রেণিতে উদ্ভাবন অবলম্বনকারীদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে।”
