নভোএয়ারে ছাড় পাবেন ইসলামী ব্যাংকের গ্রাহক
নভোএয়ারের টিকেটে ছাড় পাবেন ইসলামী ব্যাংক বাংলাদেশের গ্রাহকরা।
মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংক ও নভোএয়ার লিমিটেড এই করপোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক সই করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ডহোল্ডার এবং ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এয়ার টিকেট কিনতে ছাড়, ৩-৬ মাসের ইএমআই ও পিওএস সুবিধা পাবেন।
এছাড়া ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা দেশের বিখ্যাত পর্যটন হোটেল ও রিসোর্টগুলোতে বিশেষ ছাড় ও ইএমআই সুবিধা পাবেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জে.কিউ.এম. হাবিবুল্লাহ এফসিএস ও নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাহ উল ইসলাম চুক্তি সইয়ের পর হস্তান্তর করেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূইঁয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
