২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকর্ডের এএপ্লাস রেটিং অর্জন

আবাসন খাতের প্রতিষ্ঠান কনকর্ড সর্বোচ্চ ক্রেডিট রেটিং AA+ অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 07:21 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনকর্ড জানায়, গত ৪৭ বছরের যাত্রায় ১২০০টির বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে তারা, ১২ হাজারের বেশি রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ইউনিট গ্রাহকের কাছে হস্তান্তর করেছে। 

“এরই ধারাবাহিকতায় সম্প্রতি রিয়েল এস্টেট সেক্টরে কনকর্ড সর্বোচ্চ ক্রেডিট রেটিং AA+ অর্জন করেছে। এই (AA+) রেটিংটি বোঝায় যে কনকর্ড বাংলাদেশের অন্যতম বিনিয়োগ-বান্ধব রিয়েল এস্টেট প্রতিষ্ঠান।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কনকর্ড শুধু ব্যবসায়িক চিন্তাই করে না, বরং এর কিছু দায়বদ্ধতাও আছে এবং এই দায়বদ্ধতা থেকে বাংলাদেশে কনকর্ড সর্বপ্রথম পরিবেশ-বান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন শুরু করে।

“গত ২০ বছর যাবত কনকর্ডের কোনো প্রকল্পে পোড়ামাটির ইট ব্যবহার করা হয়নি এবং লেকসিটির মত একটি স্যাটেলাইট টাউনশিপ ১০০% পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে সফলভাবে নির্মাণ করা হয়েছে।”

কনকর্ড জানিয়েছে, যে সব প্রকল্প নির্মাণে তাদের অবদান রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, সিংটেল বিল্ডিং (সিঙ্গাপুর), ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় ইনডোর স্টেডিয়াম, পুলিশ প্লাজা কনকর্ড, শিল্প ব্যাংক ভবন, আইডিবি ভবন, জীবন বীমা টাওয়ার।