১০৭ ফার্মেসিতে ‘নগদ’ এ দাম দিলে ৭% ক্যাশব্যাক
ঢাকা ও চট্টগ্রামের ১০৭টি ফার্মেসিতে ‘নগদ’-এ দাম পরিশোধ করলে তাৎক্ষণিক ৭ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকেরা।
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের এই অফার আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
গ্রাহককে নির্ধারিত ফার্মেসি থেকে পণ্য কিনে তার ওয়ালেটের মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে বা অ্যাপের মাধ্যমে কিংবা ইউএসএসডি কোড ব্যবহার করে দাম পরিশোধ করতে হবে। একজন গ্রাহক সর্বোচ্চ দুইবার এভাবে ক্যাশব্যাক পাবেন।
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “করোনার সময়ে মানুষ যেন নগদ ব্যবহার করে আর্থিক সাশ্রয় করতে পারে, তারই একটি সামান্য উদ্যোগ ক্যাশব্যাক অফারটি। মানুষের জীবনের সঙ্গে জড়িত এমন আরও অনেক বিষয়ে আকর্ষণীয় সব অফার যেন দেওয়া যায়, তা নিয়ে কাজ করছে নগদ।”
