সহজ ফুডে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সহজ ফুড’ এ খাবার অর্ডার দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ হারে ক্যাশব্যাক পাবেন গ্রাহক।
এক অর্ডারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুই অর্ডারে ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি এক অফারের মাধ্যমে গ্রাহকদের এই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিকাশ। এই অফার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রতিষ্ঠানটি জানায়, ক্যাশব্যাক পেতে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ন্যূনতম ৩০০ টাকার খাবার অর্ডার করতে হবে।
সহজ ফুড এ বিকাশ করতে প্রথমে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি পেমেন্ট পদ্ধতির তালিকায় সেইভ করে নিতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রয়োজন মত পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই।
