২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ বিমা ও টেলিমেডিসিন সেবা দিচ্ছে মিলভিক

কোভিড-১৯ মহামারীর এই সময়ে বিমা ও স্বাস্থ্যসেবা প্যাকেজ চালু করেছে মিলভিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 12:59 AM

Updated : 02 Aug 2022, 06:13 PM

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২০০ টাকার প্যাকেজটিতে গ্রাহক রেজিস্ট্রেশনের সময় থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত কোভিড সংক্রান্ত স্বাস্থ্যসেবা পাবেন। গ্রাহকদের মাঝে কারও কোভিডের উপসর্গ দেখে দিলে বা সন্দেহ হলে, তারা তাদের করণীয় সম্পর্কে যে কোনো সময় (দিন-রাত) ২৪ ঘণ্টা মিলভিক চিকিৎসকদের সঙ্গে টেলিফোনে পরামর্শ করতে পারবেন।

মিলভিক ইতোমধ্যেই বাংলাদেশের ৩ কোটি ৭০ মানুষকে এবং অন্যান্য ৮টি দেশে টেলিমেডিসিন ও বিমা সুবিধা দিয়েছে। এখন পর্যন্ত এই দেশে ১০ লাখ টেলিমেডিসিন পরামর্শ দিয়েছে।

মিলভিক জানিয়েছে, তাদের চিকিৎসকরা প্রতি ৪৮ ঘণ্টার মধ্যে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা ২০ দিনের জন্য কভারেজ পাবেন।

“মিলভিক-এ আমরা দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানুষকে বিমা ও স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি। এই পরিষেবাগুলোর জন্য মানুষ যাতে সহজেই অর্থ প্রদান করতে পারে, সেই প্রযুক্তি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন মিলভিকের কান্ট্রি ম্যানেজার অংকুর বসু।