২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিএমআই পুরস্কার পেল ওয়ালটন কম্প্রেসর

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটোমেশন, কন্ট্রোল অ্যান্ড মেকাট্রনিক্স, এসিএমআই -এর ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন কম্প্রেসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 12:26 AM

Updated : 02 Aug 2022, 06:13 PM

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওই সম্মেলন থেকে পুরস্কার দেওয়া হয় বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগের আয়োজনে আন্তর্জাতিক ওই সম্মেলনে ‘মেশিন ডায়নামিক্স, মেকানিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ৪.০’ ক্যাটাগরিতে ওয়ালটন কম্প্রেসরকে ওই পুরস্কার দেওয়া হয়।

‘ডিটারমিনেশন অব স্টার্টিং অ্যান্ড রানিং টর্ক অ্যান্ড দেয়ার ইফেক্টস অন এ হাউজহোল্ড রেফ্রিজারেটর হারমেটিক রিসিপ্রোকেটিং কম্প্রেসর’ শীর্ষক গবেষণাপত্রের জন্য ওই অ্যাওয়ার্ড পায় ওয়ালটন কম্প্রেসর।

ওয়ালটনের পক্ষে গবেষণাপত্রটি উপস্থাপন করেন কম্প্রেসর আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) বিভাগের দুই প্রকৌশলী মো. সামিউল ইসলাম ও জাহিদ হাসান।

তড়িৎযন্ত্র প্রকৌশল ও প্রযুক্তি খাতের উচ্চমানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি আন্তর্জাতিক সম্মেলন এসিএমআই। আমেরিকা, অস্ট্রেলিয়া, চীনসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকৌশলী, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক তড়িৎযন্ত্র প্রকৌশল ও প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চলতি বছর ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সম্মেলনটিতে ৫০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

সম্মেলনের টেকনিক্যাল কো-স্পন্সর ছিলো নিউ ইয়র্কভিত্তিক ‘ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারস’র বাংলাদেশ শাখা। আর পৃষ্ঠপোষক ছিলো ইউজিসি এবং ব্যাটকো ইঞ্জিনিয়ারিং।