২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এসআইবিএলের দুটি নতুন উপশাখা

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুটি নতুন উপশাখা চালু হয়েছে রাজধানীর ফকিরাপুল ও খিলগাঁওয়ের তালতলায় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 07:09 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

উপশাখা দুটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপশাখা দুটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন।

এছাড়াও কর্পোরেট ও মৌচাক শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।