২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন হাট থেকে পশু কিনে ‘নগদ’ পেমেন্টে ছাড়

স্বাস্থ্যঝুঁকি নিয়ে গরুর হাটে ছোটাছুটি না করে অনলাইন পশুর হাট থেকে পশু কিনলে পেমেন্টে ছাড়সহ কোরবানির নানা রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 05:49 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

পশু কেনার পাশাপাশি হোম ডেলিভারি, মাংস প্রক্রিয়াকরণ এবং প্রক্রিয়াকরণ পরবর্তী ডেলিভারির পেমেন্টও ‘নগদ’ এর মাধ্যমে করা যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, এবারের কোরবানিতে অনলাইন পশুর হাট সাদিক অ্যাগ্রো, বেঙ্গল মিট, বাংলা কাট, প্রিয়শপ, মেঘডুবি এগ্রো, চেক লিস্ট, বেলওয়েথার এগ্রো ও হাংরিনাকিসহ আরও কয়েকটি হাটের সঙ্গে পেমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে নগদ।

এরমধ্যে সাদিক অ্যাগ্রোতে ‘নগদ’ এর মাধ্যমে মাংস প্রক্রিয়াকরণ করার পেমেন্টে ১০ শতাংশ হারে আনলিমিটেড ছাড় পাবেন গ্রাহক।

অন্যসব অনলাইন হাটগুলোতে বিভিন্ন পশু কেনার সুযোগ থাকলেও হাংরিনাকিতে শুধু ছাগল কিনে ‘নগদ’ এ পেমেন্ট করতে পারবেন।

অনলাইন হাটগুলো থেকে যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে প্রতিষ্ঠানটির ‘নগদ’ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করা যাবে।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা সব সময়ই গ্রাহকদের জীবনকে আরও সহজ করতে কাজ করছি। এর অংশ হিসেবেই নগদ এর গ্রাহকদের ঈদের আয়োজনকে আরও একটু গুছিয়ে দিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। তাই আমরা কোরবানির আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি।