বোর্ড বাজারে আলমগীর র্যাঞ্চের বিক্রয় কেন্দ্র
কোরবানির ঈদকে সামনে রেখে গ্রহকদের সুস্থ, সবল ও উন্নত জাতের গরু সরবরাহ করতে গাজীপুরের বোর্ড বাজারে চালু হয়েছে লাবিব গ্রুপের কৃষি খামার আলমগীর র্যাঞ্চের বিক্রয় কেন্দ্র।
বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মাদ জাহাঙ্গীর আলম এর উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আলমগীর র্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরসহ বোর্ডবাজার ও গাজীপুর এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবাদিপশুর বিশ্বস্ত ফার্ম আলমগীর র্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সাথে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য দেশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।
আলমগীর র্যাঞ্চ তাদের গরুগুলোকে প্রাকৃতিকভাবে অর্থাৎ ভেজালমুক্ত, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর মাধ্যমে লালন-পালন করে।
এছাড়াও তারা গরুর খাবার সরবরাহের সময় কৃত্রিম খাবার, অনিরাপদ ওষুধ, স্টেরয়েড কিংবা হরমন ব্যবহার থেকে বিরত থাকে। গরুর র্সাবক্ষণিক যত্নের জন্য তারা দক্ষ খামারী ও অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পালিত সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহ করে, যা ক্রেতা ও ভোক্তাদের জন্য হালাল ও স্বাস্থ্যকর মাংস নিশ্চিত করে।
