অবকাঠামো উন্নয়নের নতুন সহযোগী এসইএম মেশিনারিজ
দেশে ভারী মেশিনারির অন্যতম যোগানদাতা বাংলাক্যাটের পণ্যতালিকায় সংযুক্ত হয়েছে এসইএম মেশিনারিজ।
ক্যাটারপিলার আমেরিকার সহযোগী ব্র্যান্ড এসইএম মেশিনারি থেকে আসা এই পণ্য নিয়ে বুধবার বাংলাক্যাট সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাক্যাটের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পণ্যটি তুলনামূলক সাশ্রয়ী, এবং অধিক কর্মক্ষমতা সম্পন্ন।
“আকর্ষণীয় ডিজাইন, গুণগত মান, অধিক স্থায়িত্ব ও সাশ্রয়ী মূল্যে বিভিন্ন মডেলের ও বৈশিষ্টের এসইএম হুইল লোডার, মটর গ্রেডার, রোলারসহ আরও অনেক কনস্ট্রাকশন মেশিনারিজ রয়েছে।”
