২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক বাংলাদেশের বগুড়া জোনে ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশের বগুড়া জোনে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক এক ওয়েবিনার শনিবার অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 06:33 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

এতে ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী। প্রধান আলোচক ছিলেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

বগুড়া জোন প্রধান মোঃ আবদুস সোবহান এর সভাপতিত্বে ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ, এক্সিকিউটিভ ভাইস  প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং বগুড়া জোনের শাখাপ্রধান ও অন্যান্য কর্মকর্তা এতে অংশ নেন।