জাবি ভর্তি পরীক্ষার আবেদন ফি দেওয়া যাবে বিকাশে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল ফোনে আর্থিক সেবার কোম্পানি বিকাশের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন।
এক্ষেত্রে আবেদনকারীদের কোনো চার্জ দিতে হবে না বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২০ জুন দুপুরে, চলবে ৩১ জুলাই রাত পর্যন্ত।
‘নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে পেমেন্ট গেটওয়ে পাবেন তারা। বিকাশে ফি দিতে বিকাশ আইকন সিলেক্ট করে ‘পেমেন্ট সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করতে হবে।
পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন এসএমএস পাবেন আবেদনকারী।
ফি দেওয়ার পর জাবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করে স্বাক্ষর ও ছবি আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধের সেবা দিচ্ছে তারা।
