এসিআই’র ‘লাইট ব্রাউন আটা’ বাজারে
এসিআই পিওর এবার বাজারে নিয়ে এসেছে ‘লাইট ব্রাউন আটা’।
বুধবার এসিআই সেন্টারে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন এসিআই পিওর এর নির্বাহী পরিচালক (ফাইনান্স এন্ড প্ল্যানিং) প্রদীপ কর চৌধুরী ও উপ নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা।
এসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মুলায় তৈরি থার্ড জেনারেশন আটা, যা সাধারণ আটার তুলনায় বেশি পুষ্টিকর। এই আটায় রুটি হয় নরম ও মসৃণ।
সারাদেশের দোকান এবং সুপার স্টোরগুলোতে এই আটা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
