২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা ব্যাংকের’ পুরস্কার পেল ইসলামী ব্যাংক

‘এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস-২০২১’ ক্যাটাগরিতে ‘বেস্ট রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 08:15 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

দ্য এশিয়ান ব্যাংকার এই পুরস্কার দিয়েছে।

সম্প্রতি দ্য এশিয়ান ব্যাংকার আয়োজিত ওয়েবিনারের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসলামী ব্যাংক।

ব্যাংকের চেয়ারম্যান নাজমুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা ওয়েবিনারে অংশ নেন।

৪২টি দেশের ৩০০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের রিটেইল ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ‘দ্য এশিয়ান ব্যাংকার’ ইসলামী ব্যাংক বাংলাদেশকে এই পুরস্কার দিয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।