বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন আনিস উদ দৌলা
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪’ পেয়েছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসিআই চেয়ারম্যান আনিস উদ দৌলার হাতে পুরস্কার তুলে দেন।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসিআই গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি সম্প্রসারণের অবদানের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এসিআই গ্রুপকে এই পুরস্কার দেওয়া হয়েছে।”
পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য এবং ১৮ জন ব্রোঞ্জ মেডেল গ্রহণ করেন।
কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
