২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামাহার ঈদ আড্ডায় সাকিব আল হাসান

মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ঈদ আড্ডায় অংশ নিয়েছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2021, 07:16 PM

Updated : 02 Aug 2022, 05:49 PM

সম্প্রতি ইয়ামাহার ফেইসবুক পেইজে ‘আস্ক ইওর অলরাউন্ডার’ নামে একটি অনলাইন লাইভ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মারিয়া নূর ও রিজওয়ান-উজ-জামান রোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাকিব আল হাসান ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইয়ামাহার সঙ্গে তার কিছু স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণ করেন।

এছাড়াও তিনি চালকদের হেলমেট ব্যবহার ও যথাযথ নিয়ম মেনে মোটর সাইকেল চালানোর পরামর্শ দেন।

সম্প্রতি এই মোটরসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্বিতীয়বারের মতো চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান।