পুলিশকে ১০ হাজার মাস্ক দিল মেঘনা ইন্স্যুরেন্স
পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ১০ হাজার মাস্ক বিতরণ করেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা ইন্স্যুরেন্স জানায়, রোববার মেঘনা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমানের কাছে ৫ হাজার মাস্ক হস্তান্তর করেন।
একই দিনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকার তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মনোয়ার হাসনাত খানের কাছে আরো ৫ হাজার মাস্ক হস্তান্তর করা হয় বলে জানানো হয়।
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সাবরিনা রহমান বলেন, “চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফ্রন্টলাইনারদের সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার থেকেই সাংবাদিক ও পুলিশের মতো ফ্রন্ট লাইনার যোদ্ধাদের সহায়তা করার জন্য স্ব-উদ্যোগে এগিয়ে এসেছে।”
