ঘরে বসে ‘নগদ’ সেবা নিতে ডাক বিভাগের ১৭ কোটি এসএমএস
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে বসে মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান নগদ থেকে সেবা নিতে দেশের ১৭ কোটি ৩৪ লাখ মোবাইলে এসএমএস পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে দেশের সব কার্যকর মোবাইল সংযোগে এই সচেতনতামূলত এসএমএস পাঠানো হয়।
কোভিডের বিস্তার রোধে চলমান লকডাউন নিয়ে অবহিত করে সচেতনতামূলক এই বার্তায় বলা হয়, এ সময়ে ঘরে থেকেই মোবাইল রিচার্জ, গ্যাস, বিদ্যুৎ, পানি ও ইন্টারনেটসহ সকল পরিষেবার বিল চার্জ ডাক বিভাগের সেবা নগদ থেকে ‘ফ্রি’ অর্থ্যাৎ আলাদা কোনো চার্জ ছাড়াই পরিশোধ করা যাবে।
