‘নগদ’ এ দৈনিক লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2021 07:43 PM BdST Updated: 20 Apr 2021 07:49 PM BdST
গ্রাহক সংখ্যা চার কোটি অতিক্রমের পাশাপাশি দৈনিক লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
নগদ জানায়, প্রতিষ্ঠার আট মাসের মধ্যে ২০২০ সালের জানুয়ারিতে প্রথম দিকে ১০০ কোটি টাকা লেনদেনের মাইলফলক অতিক্রম করে তারা। ওই বছরের ডিসেম্বরে দৈনিক লেনদেনের অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। গত মার্চে দৈনিক লেনদেন ৩০০ কোটি টাকা এবং এক মাসের ব্যবধানে গত সপ্তাহে তা ৪০০ কোটি টাকা পেরিয়েছে।
ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন ‘নগদ’র অর্জনে সকল কর্মী ও গ্রাহককে অভিনন্দন জানিয়ে বলেন, “এত দ্রুততার সঙ্গে একটি সরকারি সেবার বিস্তৃতি আমাকে আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে যে, সরকারের দিন বদলের ভিশনে ‘নগদ’ গুরুত্বপূর্ণ অবস্থানেই থাকবে।”
নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “প্রচলিত সব পরিষেবা যাতে ‘নগদ’-এ পাওয়া যায় তার জন্য আমরা ‘সব হবে নগদ-এ’ লক্ষ্য নিয়ে কাজ করছি। আর সে জন্য প্রতিদিনিই আমরা অসাধ্য সাধনের চেষ্টা করে যাচ্ছি।”
-
ন্যাশনাল ব্যাংকে এমডি নিয়োগ দিতে চিঠি
-
‘স্মার্ট’ রেফ্রিজেরেটর আনল ওয়ালটন
-
চুয়াডাঙ্গায় মিনিস্টার গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ
-
এফবিসিসিআই নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
-
ভারতে বেসরকারি খাতে ৬০০ রুপিতে টিকা বেচবে এসআইই
-
অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটসূচি প্রকাশ
-
কোভিড-১৯: সাড়ে ১০ লাখ পরিবার সহায়তা পাবে বিকাশে
-
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিল প্রাণ-আরএফএল গ্রুপ
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





