২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণজয়ন্তীতে ইসলামী ব্যাংকে আলোচনা ও দোয়া

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2021, 07:36 PM

Updated : 02 Aug 2022, 05:35 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার এই ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুল মতিন।

আরও বক্তব্য দেন ডিরেক্টর মো. জয়নাল আবেদীন ও কাজী শহীদুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিরেক্টর মো. কামাল উদ্দিন, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, মোহাম্মদ সালেহ জহুর, মো. ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন এবং মো. জাকির হোসেন।

দোয়া পরিচালনা করেন ব্যাংকের শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মো. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।