২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা গ্রুপের দুই জাহাজ উদ্বোধন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সমুদ্রগামী দুই জাহাজ এমভি মেঘনা প্রিন্সেস ও এমভি মেঘনা এডভেঞ্চার উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2021, 12:22 AM

Updated : 02 Aug 2022, 05:31 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা গ্রুপ জানায়, চট্টগ্রাম বন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান। এতে সম্মানিত অতিথি ছিলেন কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

মেঘনা গ্রুপ জানায়, নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহনে ৮টি সমুদ্রগামী জাহাজসহ ১৪৫টি জাহাজ রয়েছে তাদের। এই বিশাল বহরের এবার যুক্ত হলো সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত ২টি আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার এমভি মেঘনা প্রিন্সেস ও এমভি মেঘনা এ্যাডভেঞ্চার।

নতুন জাহাজ দুটি প্রায় ৬৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন। জাপানের বিখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওশিমা শিপ বিল্ডিং জাহাজ দুটি নির্মাণ করেছে।