২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামদর্দের বাসক বাজারে

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ এর নতুন ওষুধ বাসক বাজারে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2021, 07:31 PM

Updated : 02 Aug 2022, 05:30 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামদর্দ জানায়, শনিবার রাজধানীর বাংলামোটরে প্রধান কার্যালয়ে নতুন উৎপাদিত এই ওষুধের মোড়ক উন্মোচন করা হয়।

হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউছুফ হারুন ভূঁইয়া মোড়ক উন্মোচন করেন বাসকের আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম শুরু করেন।

হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক  ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ শরীফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।

হামদর্দ জানায়, দেশের সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মোড়ক উন্মোচন ও কেক কেটে পণ্যটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

হামদর্দ জানায়, নতুন এই ওষুধটি শুষ্ক ও অস্বস্তিকর কাশি, অ্যালার্জি ও ধূমপানজনিত কাশি, স্বরভঙ্গ ও গলাব্যথা, হাঁপানি এবং শ্বসনতন্ত্রের সংক্রমণ প্রতিকারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।