২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকে ৫ দিন লেনদেন বন্ধ থাকবে

ডেটা সেন্টার স্থানান্তরের কাজে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন লেনদেন বন্ধ রাখছে মার্কেন্টাইল ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2021, 07:29 PM

Updated : 07 Apr 2022, 10:43 PM

বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংকেএ কথা জানিয়েছে।

সেখানে বলা হয়, “মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাংকিং লেনদেনে সাময়িকভাবে বিরতি রাখার বিষয়ে ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।”