২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভ্যালিতে নতুন সিওও

দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি‘তে চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে যোগ দিয়েছেন এইচ এম তারিকুল কামরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2021, 10:30 PM

Updated : 02 Aug 2022, 05:23 PM

Image
এইচ এম তারিকুল কামরুল

এইচ এম তারিকুল কামরুল

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, তারিকুল কামরুলের বহুজাতিক কোম্পানিসহ দেশের বড় বড় কোম্পানিগুলোতে ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইভ্যালি‘তে যোগদানের আগে তিনি লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি আজিয়াটা লিমিটেড, এমজিএইচ গ্রুপ ও ট্রান্সকমে কাজ করেছেন।

“তিনি বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ডিজিটালাইজ করার জন্য ইভালি‘র মাধ্যমে অনেক নতুন আকর্ষণীয় অ্যাপ ভিত্তিক সার্ভিস চালু করার সাথে সাথে ইভ্যালি‘র ইকমার্স ব্যবসায় প্রসারে গতি আনতে বিশেষ মনোনিবেশ করবেন।”

তারিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে  বিবিএ সম্পন্ন করেছেন।