ফেব্রুয়ারিতে বিকাশে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ক্যাশব্যাক
ফেব্রুয়ারি মাসে প্রথমবার বিকাশ অ্যাপ থেকে ভিসা ও অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধে নির্দিষ্ট পরিমাণ বিলে বাড়তি খরচ লাগবে না, উল্টো ১ শতাংশ হারে ক্যাশ ব্যাক পাওয়া যাবে।
এই অফারে একজন গ্রাহক কেবল একবার এবং সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন। ফলে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বাড়তি খরচ লাগছে না।
গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
এই অফারে শুধু বাংলাদেশি টাকায় যে কোনো পরিমাণের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে।
