২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ ফেব্রুয়ারি থেকে কাঠমান্ডু পথে ফের বিমানের উড়াল

প্রায় নয় মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারিতে কাঠমান্ডু রুটে আবার উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2021, 04:07 PM

Updated : 02 Aug 2022, 05:21 PM

বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট কেনা যাবে।

নেপাল যাত্রার করোনাভাইরাস সংক্রান্ত শর্ত, নির্দেশনা, শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বিশ্বের শতাধিক দেশে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সঙ্কটের মুখে মার্চের শেষ সপ্তাহে ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছিল বিমান।

কাঠমান্ডু ছাড়াও এসব রুটের মধ্যে ছিল কুয়ালালামপুর, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত।