ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেসরকারি এই ব্যাংকটি জানায়, সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান।
সম্মেলনে আরও বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন।
ব্যাংকের ঢাকা নর্থ জোন প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির ও মুহাম্মদ সাঈদ উল্যাহ। সম্মেলনে জোনের শাখা প্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনচার্জরা অংশগ্রহণ করেন।
