২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবিবির নতুন ভাইস চেয়ারম্যান সেলিম, মহাসচিব মাসরুর

দেশের ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন সেলিম আর এফ হোসেন এবং মহাসচিব হয়েছেন মাসরুর আরেফিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2021, 10:39 PM

Updated : 02 Aug 2022, 05:13 PM

সেলিম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মাসরুর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএবি জানায়, গত ২৬ ডিসেম্বর এবিবির ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের সব সদস্যের সম্মতিক্রমে সেলিম ও মাসরুরকে নির্বাচিত করা হয়।