২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইইউয়ে ‘টেক্সটাইলে উদ্ভাবন’ শীর্ষক ই-কনফারেন্স শুরু

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দু’দিনের ‘টেক্সটাইলে উদ্ভাবন’ শীর্ষক ই-কনফারেন্সের শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2020, 10:43 PM

Updated : 18 Aug 2022, 04:17 PM

রোববার এই কনফারেন্স শুরু হয় বলে বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কনফারেন্সে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তুরস্ক এবং বাংলাদেশের মোট সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকরা কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য মো. আবুল কাশেম, এসইইউর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা এএনএম মেশকাত উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ ফখরুল হাসান।

এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।