২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল এসএমসি কনডমস

সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের স্বীকৃতি পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি-এসএমসির কনডমস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2020, 01:43 AM

Updated : 08 Apr 2022, 01:49 AM

মঙ্গলবার এসএমসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে পরিকল্পিত পরিবার গঠন এবং যৌনরোগ প্রতিরোধে অগ্রগামী ভূমিকা পালনের দীর্ঘ ৪৬ বছরের যাত্রায় সুপার ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরে আমরা আজ গর্বিত ও আনন্দিত।

“জনসংখ্যা নিয়ন্ত্রণ, যৌনরোগ ও এইচআইভি এইড্স প্রতিরোধে এসএমসি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।  এর আগেও কাপল ইয়ারস অব প্রটেকশন (সিওয়াইপি) এর ভিত্তিতে ২০১৮ সালে ডিকেটি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের কন্ট্রাসেপ্টিভ সোশ্যাল মার্কেটিং স্ট্যাটিসটিক্স অনুযায়ী এসএমসি বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম কনট্রাসেপ্টিভ সোশ্যাল মার্কেটিং প্রোগ্রাম হিসেবে সমাদৃত হয়েছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজা কনডমের মাধ্যমে এসএমসি কনডম বাজারে আসে। এর সাফল্যের ধারাবাহিকতায় এসএমসি পরবর্তীতে আরও ছয়টি কনডম ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে। ১৯৮৩ সালে প্যান্থার, ১৯৯২ সালে সেনসেশন, ২০০৫ সালে ইউ অ্যান্ড মি, ২০১৪ সালে এক্সট্রিম এবং ২০১৬ সালে আমোর ব্র্যান্ড বাজারে আনে এসএমসি ।  

বাংলাদেশে পরিকল্পিত পরিবার গঠন, যৌন রোগ ও এইচআইভি এইডস প্রতিরোধে এসএমসি ‘অগ্রগামী ভূমিকা’ পালন করেছে। এছাড়াও বাজারে সব ধরনের পরিবার পরিকল্পনার সামগ্রী সরবরাহের পাশাপাশি ফুড ও বেভারেজ, শিশু স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা , টয়লেট্রিজ এবং কসমেটিক্স পণ্যসমূহ বাজারজাত করে আসছে।