রাজশাহীর নওহাটায় চালু হল মিনিস্টারের শো-রুম
বিজয় দিবসে রাজশাহীর নওহাটায় উদ্বোধন হল ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড মিনিস্টারের শো-রুম।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মকবুল হোসেন।
মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর এবং জেনারেল ম্যানেজার মো. আশরাফুজ্জামানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীরাও এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোম্পানির নির্বাহী পরিচালক শাহরিয়ার কবীর বলেন, “মিনিস্টার হাই-টেক পার্ক সূচনালগ্ন থেকেই মানুষের সাধ্য এবং চাহিদার মেলবন্ধন ঘটাতে চেয়েছে। এই লক্ষ্যেই মিনিস্টার বিভিন্ন ধরনের হোম অ্যাপলায়েন্স পণ্য নিয়ে কাজ করছে।”
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে মিনিস্টারের পণ্য মানুষের হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
“এরই ধারাবাহিকতায় আমরা দেশের সব থেকে জনপ্রিয় হোম অ্যাপলায়েন্স পণ্যের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি।”
