২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা ও দোয়া

বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 01:37 AM

Updated : 18 Aug 2022, 04:14 PM

বুধবার এক ভিডিও কনফারেন্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও ডাইরেক্টর অধ্যাপক মো. কামাল উদ্দিন।

এছাড়াও মো. জয়নাল আবেদীন, অধ্যাপক কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মো. কামরুল হাসান, অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর, অধ্যাপক মো. ফসিউল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন ও মো. জাকির হোসেন বক্তব্য রাখেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ।

এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. সালেহ ইকবাল, এ এ এম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া ব্যাংকের ১৬টি জোন ও ৩৬৬টি শাখায় মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।