২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলাহা‌টি-হল‌দিবাড়ী রেলপথ উদ্বোধন বৃহস্পতিবার

নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির ম‌ধ্যে ৫৫ বছর পর নতুন রেল ক‌রি‌ডোর চালু হতে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 08:08 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

আগামীকাল বৃহস্পতিবার ১৭ ডি‌সেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন করবেন বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শেখ হাসিনা-নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠকে বৃহস্পতিবার

রেলপথ মন্ত্রণালয় বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্বোধন উপল‌ক্ষে সব প্রস্তু‌তি শেষ করা হ‌য়ে‌ছে।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট পাক-ভারত বিভক্তের পরও এ পথে রেল চলাচল চালু ছিল। সে সময়ে এ পথে দুই দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করত যাত্রী ও মালবাহী ট্রেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয় দুই দেশের মধ্যে রেল চলাচল।

ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন আগামী মার্চেই: মন্ত্রী  

রেলপথ মন্ত্রণালয় জানায়, রেলপথটি চালু হলে বাংলাদেশের মোংলা বন্দর এবং উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে ভারতের উত্তর-পূর্ব অংশ, নেপাল এবং ভুটানের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম জোরদার হবে।

এই রেলপথ চালু হলে বাংলাদেশি পর্যটকরা দার্জিলিংসহ উত্তর-পূর্ব ভারতে দ্রুত ও সহজে ভ্রমণ করতে পারবেন বলে জানায় রেলপথ মন্ত্রণালয়।