২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের নতুন এক গল্প আনল নেসলে বাংলাদেশ

বরাবরের মতো এবারও বিজয় দিবসে বিজয়ের নতুন এক গল্প নিয়ে এসেছে নেসলে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 12:21 AM

Updated : 10 Oct 2022, 07:39 PM

বিজয় দিবসের আগের দিন মঙ্গলবার নেসলে বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের গল্পটা নেয়ামত আলীর মতো প্রতিটি ভালো মানুষের, যারা কি না অন্যের ভালোর জন্য নিজের জীবন বাজি রাখে কোনো দ্বিধা ছাড়াই।

“নেসলে বাংলাদেশ তাদের স্মরণ করে শ্রদ্ধাভরে। আর তাদের অনুপ্রেরণায় কাজ করে যেতে চায় নিরন্তর, পাশে থাকতে চায় দেশ ও দশের আপন হয়ে। ভালো রাখার প্রত্যয়ে নেসলে বাংলাদেশ!

“একাত্তরে বিজয় এসেছে অনেক মানুষের হাত ধরে! কেউ যুদ্ধ করে জীবন দিয়েছেন, আবার কেউ সাহায্যের হাত বাড়িয়ে জীবন বাঁচিয়েছেন। নিজের জায়গা থেকে কঠিন সময়ে একে অন্যের পাশে থেকেছেন। লড়াইয়ের গল্পগুলো ভিন্ন হলেও সবার মাঝে কাজ করেছে একই সমমর্মিতা। বিজয়ের ৪৯ বছর পরও বাঙ্গালীর এই সমমর্মিতা ভালো রাখছে দেশকে, এগিয়ে নিচ্ছে বিজয়ের গল্পগুলোকে।”