একাত্তরের মুক্তিযোদ্ধাদের সাহসিকতার গল্প ভিডিওচিত্রে
একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার গল্প তুলে ধরতে বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল নির্মাণ করেছে ‘যত্নে গড়া বিজয়’ শীর্ষক এক ভিডিওচিত্র।
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নির্মিত ভিডিও চিত্রে উঠে এসেছে মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের কিশোরী মুক্তিযোদ্ধা তারামন বিবির দুঃসাহসিক, অজানা গল্প।
তারামন বিবি (বেগম) বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। ১৯৫৭ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া তারামন বিবি মাত্র ১৪ বছর বয়সেই অংশ নেন মুক্তিযুদ্ধে।
মুক্তিযোদ্ধা মুহিব হাওলাদার ১১ নং সেক্টরের একটি ক্যাম্পে তারামন বিবিকে ‘ধর্মকন্যা’ মেনে রান্নাবান্নার কাজে নিয়ে আসেন। পরবর্তীতে সহকর্মীদের কাছ থেকে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেন তিনি।
পাশপাশি, তারামন বিবি ময়লা জামা, কাঁদা মেখে ভিখারী ও পাগল ছদ্মবেশে পাকক্যাম্পে গিয়ে অনেক তথ্যও সংগ্রহ করতেন।
১৯৭৩ সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য তারামন বিবিকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করে।
মুক্তিযুদ্ধের অদম্য, দামাল এই কিশোরী ২০১৮ সালের ১ ডিসেম্বর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বসুন্ধরা গ্রুপ গত বছর থেকে মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে ভিডিওচিত্র নির্মাণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবসে তারামন বিবির দুঃসাহসিক ও প্রেরণাময় ইতিহাস নিয়ে এবারের ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে।
নির্মাতা আব্দুল্লাহ মুহম্মদ সাদ এর পরিচালনায় এই ভিডিওটিতে কিশোরী তারামন চরিত্রে অভিনয় করেন মোহনা।
বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেলের অফিশিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখা যাবে।
