২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ ফেব্রুয়ারি থেকে ইউএস-বাংলার দুবাই ফ্লাইট

দুবাইয়ে ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2020, 03:06 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুট, বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশালে চলচে তাদের ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বহরে আরেও চারটি নতুন উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মো.কামরুল ইসলাম।