২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে কমফি’র ৭টি নতুন কম্ফোর্টার

শীতের শুরুতেই নতুন সাতটি নকশার কম্ফোর্টার বাজারে এনেছে প্রাণ আরএফএল গ্রুপের ‘কমফি’ ব্র্যান্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 05:25 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

এসব কম্ফোর্টার ১ হাজার ৭৯৫ টাকা থেকে দাম ৩ হাজার ৫৯০ টাকায় পাওয়া যাচ্ছে বলে প্রাণ আরএফএল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কমফি’র প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেন, “বর্তমানে দুটি সাইজে সিঙ্গেল ও ডাবল- ৮টি ডিজাইনের কমফি কম্ফোর্টার বাজারে রয়েছে। এবারে শীতে আমরা ক্রেতার পছন্দকে মাথায় রেখে ৭টি নতুন দৃষ্টিনন্দন ডিজাইন এনেছি।”

শীত মৌসুমে কম্বল, লেপের বিকল্প হিসেবে কম্ফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে।

“গত শীত মৌসুমে আমরা ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। এর ফলে এবার ক্রেতারা যাতে সহজে আমাদের পণ্যটি পেতে পরিবেশক ও খুচরা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে,” বলেন রাশেদুল।

কমফি’র হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, স্বপ্ন, আগোরা, সিএসডিসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কম্ফোর্টার।

পাওয়া যাচ্ছে অথবা ডটকম ও দারাজেও। অথবা ডটকমের মাধ্যমে কিনলে ১০ শতাংশ মুল্যছাড়ও পাওয়া যাচ্ছে।

এছাড়া মহামারীর এই সময়ে ফোনের মাধ্যমেও (০৮০০৭৭৭৭৭৭৭) ক্রেতারা পণ্য অর্ডার করতে পারবেন বলে জানিয়েছে প্রাণ আরএফএল।