ডিসেম্বরে বিকাশ কেনাকাটায় ২০% পর্যন্ত ক্যাশব্যাক
বিজয়ের মাস ডিসেম্বরে সারাদেশের প্রায় সাড়ে চার হাজার আউটলেটে যে কোনো কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক।
‘অ্যামেজিং ডিলস’ শিরোনামে ১ ডিসেম্বর শুরু হওয়া এই সুযোগটি বিকাশ গ্রাহকরা পাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে প্রায় ফার্মেসি ও সুপারস্টোরে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। তবে একজন গ্রাহক ফার্মেসির ক্ষেত্রে ২ বারে সর্বোচ্চ ৫০ টাকা এবং সুপার স্টোরের ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন।
কিউআর কোড স্ক্যান করে বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করে এই অফার নিতে পারবেন গ্রাহক।
গ্রাহকরা www.bkash.com/payment/ -এই লিংকে অফারের বিস্তারিত এবং পছন্দের ব্র্যান্ডের তালিকা দেখে নিতে পারবেন।
