নগদের প্রচার কর্মসূচি ‘সব হবে নগদ-এ’
দৈনন্দিন জীবনের সব স্তরে ডিজিটাল সেবা দিতে ‘সব হবে নগদ-এ’ নামের একটি প্রচার কর্মসূচি চালু করেছে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, এর আওতায় ইতোমধ্যে অনলাইনে কেনাকাটা পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেটসহ প্রায় সব ধরনের বিল পরিশোধ নগদের মাধ্যমে হচ্ছে। এছাড়াও ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা, এবং ইউটিলিটি বিল ‘নগদ’-এর মাধ্যমে দেওা যাচ্ছে।
গ্রাহকদের জীবনযাপন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে খুব অল্প সময়ের মধ্যে অন্যান্য সব প্রয়োজনীয় সেবাও এই একটি প্ল্যাটেফর্মে তুলে আনতে কাজ করছে বলে জানায় ‘নগদ’।
নগদ জানায়, শুরুতে ডিজিটাল কেওয়াইসি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করলেও এখন মোবাইল ফোনে *১৬৭# ডায়াল করার পর এবং পিন সেট করেই অ্যাকাউন্ট খোলা যায়। সব মিলে মাত্র কয়েক সেকেন্ড লাগে এই প্রক্রিয়াটি শেষ করতে।
রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে সহজ করতে প্রায় ১২ হাজার মার্চেন্টের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মীনা বাজার, ইউনিমার্ট, প্রাণ-আরএফএল, ওয়ালটন প্লাজা, ট্রান্সকম ডিজিটাল, বেস্ট ইলেকট্রনিক্স, বে এম্পোরিয়াম এবং যমুনা গ্রুপের হোলসেল ক্লাবের মতো প্রতিষ্ঠান।
‘নগদ’ এর মাধ্যমে প্রায় ৫০০ ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হয়েছে। ফলে গ্রাহকেরা চাইলেই কাঙ্ক্ষিত কেনাকাটার পেমেন্ট স্বচ্ছন্দে ‘নগদ’ এর মাধ্যমে করতে পারছেন।
ক্যাশ-আউট হার বাজারে নগদেরই সর্বনিম্ন, হাজারে ৯.৯৯ টাকা।
সম্প্রতি ‘নগদ’ ডেলিভারি কোম্পানি পেপারফ্লাইকে সঙ্গে নিয়ে একটি সেবা চালু করেছে, যেখানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া পণ্যটি হাতে পাওয়ার পরেই ‘নগদ’ এর বিল প্রদান করতে পারছেন।
এ বিষয়ে ‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “বাংলাদেশের মানুষকে একটি উপযুক্ত ডিজিটাল জীবন নিশ্চিত করতে কাজ করছে ‘নগদ’। একটি সফল ডিজিটাল ইকোসিস্টেম তৈরী করতে আমরা কঠোর পরিশ্রম করছি আর সেটি তৈরি করতে ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করাই হলো একমাত্র উপায়।
“ডিজিটাল ব্যবসা বাড়ানোর জন্য ‘নগদ’ বিভিন্ন ধরনের ক্যাশ-ব্যাকসহ আকর্ষণীয় সব অফার দিচ্ছে। ডিজিটাল জীবপনযাপনে মানুষকে উৎসাহিত করা এবং দেশের ডিজিটাল সংস্কৃতি উন্নতকরণে ‘নগদ’ সম্প্রতি ‘সব হবে নগদ-এ’ ক্যাম্পেইন চালু করেছে।”
