২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এডিবির ৫ কোটি ডলার ঋণ

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুতে সহায়তার অংশ হিসেবে তাদের অর্থায়নে আরও পাঁচ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 01:47 PM

Updated : 10 Oct 2022, 07:38 PM

মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণের অর্থ বিতরণ করা হবে।

এই প্রকল্পের আওতায় পিকেএসএফ ইতোমধ্যে তাদের ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে সারাদেশের ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্র উদ্যোগে অর্থা্য়ন করেছে। এর ফলে গ্রামীণ এলাকায় ৯১ হজার ৪৩০ জনের কর্মসংস্থান হয়েছে।

এডিবি আশা করছে, নতুন ঋণর অর্থে পিকেএসএফ কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত আরও ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোগে অর্থায়ণ করতে পারবে, যেগুলোর ৭০ শতাংশ নারীদের দ্বারা পরিচালিত।

Image
ব্লক প্রিন্টয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ছবি: আসিফ মাহমুদ অভি

ব্লক প্রিন্টয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ছবি: আসিফ মাহমুদ অভি

এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিষ্ট জ্যোৎস্না ভার্মা বলেন, “চলমান প্রকল্পে নতুন অর্থায়ণে গ্রামীণ অর্থনীতিতে তারল্য সরবরাহ বাড়বে। এটি ক্ষুদ্র উদ্যোগগুলোতে সহজ অর্থায়নের পাশাপাশি তাদের, বিশেষ করে মহামারীতে চরম ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ব্যবসা আবার শুরু করা এবং কর্মীদের পুনর্বহালে সহায়ক হবে।

“প্রকল্পটি ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাগুলোর অর্থায়নের সক্ষমতা বাড়ানো এবং দেশে ক্ষুদ্র ব্যবস্থা প্রসারে আরও ভূমিকা রাখবে।”

এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণকারী ১২০টি সংস্থার সক্ষমতা বাড়বে বলে মনে করেন তিনি।