বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিবির নতুন চেয়ারম্যানের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কিসমাতুল আহসান।
বুধবার আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় কিসমাতুল আহসানের সঙ্গে ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, মহাব্যবস্থাপকসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
