দারাজ ১১.১১ উৎসবে বিকাশে ১৫ শতাংশ ক্যাশব্যাক
বিশ্বের বৃহত্তম বিক্রয় উৎসব ১১.১১ উপলক্ষে অনলাইন মার্কেটপ্লেস দারাজে ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কেনাকাটা করে বিকাশ দাম পরিশোধে ১৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
তবে একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “১১.১১ বিক্রয় উৎসবে বিপুল সংখ্যক গ্রাহক বিকাশে পেমেন্ট করেন। তাই এই বছর দ্রুত ও সহজে পেমেন্ট নিশ্চিত করার জন্য এক ধাপে পেমেন্ট করার সুবিধা নিয়ে এসেছে বিকাশ।”
দারাজ অ্যাকাউন্টে বিকাশ যুক্ত করার জন্য বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং ওটিপি দিতে হবে। পরবর্তী সব পেমেন্টে কেবল বিকাশ পিন দিলেই তা সম্পন্ন হবে।
একটি দারাজ অ্যাকাউন্টে কেবল একটি বিকাশ অ্যাকাউন্টই যুক্ত করা যাবে।
দারাজ বাংলাদেশ আলিবাবা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দেশে তৃতীয় বারের মতো দারাজ ১১.১১ বিক্রয় উৎসবটি আয়োজিত হচ্ছে।
